ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সবার শীর্ষে মেহজাবীন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ১৭৯ বার

সময় ও সভ্যতার পরিবর্তনে এখন গুণের পাশাপাশি তারকার জনপ্রিয়তা মাপা হয় অনুসারী দিয়ে। সেদিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মেহজাবীন চৌধুরী, যাকে বলা হয় দেশের সর্বাধিক দর্শকের তারকা। এ অর্জনের মধ্য দিয়ে মেহজাবীনের অসংখ্য রেকর্ডের খাতায় এবার যুক্ত হল নতুন অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার।

দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোন তারকা কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতটা অনুসারী নেই।

৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।

এ বিষয়ে মেহজাবীন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের আলাদা একটা অডিয়েন্স আছে, তারা আমাকে অনুসরণ করে এটা আমার জন্য ভালো লাগার। আজকে ৫০ লাখ পূর্ণ হলো, এটা অন্যরকম এক ভালো লাগা সেইসাথে বাড়তি পাওয়া। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।

মেহজাবীন বলেন, আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা নাহলে এতদিনে হয়তো আরও অনেক বেশি অনুসারী হতো। তখন শুধু আমার কাছের কয়েকজন কয়েকজনই ছিলেন আইডিতে।

এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করি। যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হওয়া, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করলো যে, এ মাধ্যমেও একটা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। তখন সেটা সবার জন্য উন্মুক্ত করি। এ মাধ্যমেও দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, কাজের প্রমোশন করা যায়, তাদেরকে যেকোন বার্তা দেওয়া যায়। যারা এভাবেই সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রেকর্ড গড়া যেন মেহজাবীনের জন্য এখন পানির মত সহজ হয়ে দাঁড়িয়েছে।প্রতিভার গুণে নিজের ঝুলি ভারী করছেন অর্জনের পাল্লায়। শুধু অভিনয় গুণেই নয়, অনুসারীর দিক থেকেও এখন সর্বসেরা এ তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সবার শীর্ষে মেহজাবীন চৌধুরী

আপডেট টাইম : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩