ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইবির ৫ ছাত্রলীগ নেত্রীকে দল থেকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ২২৪ বার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রলীগের নেত্রীকে হল থেকে বহিষ্কারের পর এবার কেন্দ্রীয় ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের একই সেশনের ইসরাত জাহান মীম, একই সেশনের ফাইন আর্টস বিভাগের হালিমা আক্তার উর্মী। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী, কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মীম, হালিমা খাতুন উর্মীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) হল কর্তৃক গঠিত তদন্ত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা প্রমাণ করায় তাদের হল থেকে বহিষ্কার ও আবাসিকতা বাতিল করে হল কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইবির ৫ ছাত্রলীগ নেত্রীকে দল থেকে বহিষ্কার

আপডেট টাইম : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩