ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

১৬ ছবিতে শরীর ঢাকলেন উর্ফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১২ বার

‘খোলামেলা’ পোশাক পরার কারণে বার বারই বিতর্কে জড়িয়েছেন উর্ফি। এবার ঘটিয়েছেন আরেক কাণ্ড। ভালোবাসা দিবসে লাল রংয়ে বিশেষ ধরনের পোশাক পরে উষ্ণতা ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার পরের দিনই ফের ছক্কা হাঁকিয়েছেন উর্ফি।

নগ্নতা ঢাকতে শরীর জুড়ে সেঁটেছেন নিজের ১৬টি ছবি। একই ফটোশুটের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ব্য়বহার করেছেন তিনি। সেই ছবিতে উর্ফিকে সাদা শার্ট ও নীল ডেনিমে দেখা যায়।

জি নিউজ জানায়, বিচিত্র পোশাক পরে বুক চিতিয়ে ফ্লন্ট করাটাই উর্ফির স্টাইল স্টেটমেন্ট। এবার তার ব্য়তিক্রম ঘটল না।  দড়ি, ক্যাসেটের রিল, ব্লেড, ঘড়ি, ফয়েল পেপার ও ক্যান্ডি ফ্লস গায়ে চাপানো কন্যা বদলে দিয়েছেন ড্রেসিংয়ের সংজ্ঞা। উর্ফির সেমি-ন্যুড অবতারই অস্ত্র। যার জন্য় বিস্তর সমালোচিত হন তিনি। ফের একবার চেনা অস্ত্রেই ঘায়েল করলেন নেটাগরিকদের। আবারও বুঝিয়ে দিয়ে এটাতেই তিনি সিদ্ধহস্ত। এই পোশাকের জন্যই কিন্তু নেটনাগরিকরা উর্ফিকে বারবার আক্রমণ করেছেন।

কেউ বলেন, ‘নিজেকে আর কতটা নিচে নামাবেন! তারই উত্তরে আরও খোলামেলা পোশাকে ও ছবি দিয়ে ইনস্টাগ্রামে উর্ফি অনায়াসে লিখে দেন, ‘যে নারীরা টাকার লোভে কিংবা বিনা পয়সায় গুচি ব্যাগ পাওয়ার লোভে জেলে যায়। আবার কিছু বিবাহিত পুরুষ তাঁদের হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গ চায়, তাঁর পুরুষদের বিভ্রান্ত হওয়ার জন্য নারীদের পোশাককে দোষ দেন। হ্যাঁ, তাঁরা অবশ্যই আমার থেকে অনেক বেশি সম্মানীয়-ই বটে। কিছু অসম্মানজনক ছবি রইল, উপভোগ করুন। ‘ উর্ফি নাম না করেই ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়়ানোর কারণে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহিকেও অবলীলায় তোপ দাগেন। যদিও সানি লিওনি বা কঙ্গনা রানাওয়াতরা সমর্থন করেন এই স্ট্রেইট ব্যাটে চালিয়ে খেলা উর্ফিকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

১৬ ছবিতে শরীর ঢাকলেন উর্ফি

আপডেট টাইম : ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩