ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিজের মাতৃভাষাটা সঠিকভাবে জানতে হবে, বলতে হবে, পড়তে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৫ বার

অভিনেত্রী রাশিয়াদ রশিদ মিথিলা বলেছেন, ‘এক ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো দ্বন্দ্ব নেই। তবে নিজের মাতৃভাষা সঠিকভাবে জানতে হবে, বলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, শ্রদ্ধাটাও থাকতে হবে’।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ২১ ফেব্রুয়ারি নিয়ে নিজের স্মৃতি ও দিনটির মূল্যবোধ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘আজকাল কথা বলতে গেলে ইংরেজি মিশে যায়। সেটা শিক্ষা ব্যবস্থার কারণেই হয়েছে। কারণ অনেকেই ইংরেজি মাধ্যমে পড়েন। যে কারণে ছোটরা অনেকেই ইংরেজিটা স্বচ্ছন্দে বলে। এই বিশ্বায়নের সময়ে ছোট থেকেই বাংলাদেশের শিশুরা ইংরেজিতে কথা বলছে, ছবি দেখছে, গান শুনছে। শুধু ইংরেজি কেন, অন্যভাষার সঙ্গেও পরিচিত হচ্ছে’।

তিনি বলেন, ‘আমিও শিল্পী হিসেবে ছোট্ট উদ্যোগ নিয়েছি। শিশুদের জন্য বাংলায় গল্পের বই লিখতে শুরু করেছি। সেটা ৪ থেকে ৮ বছরের শিশুদের জন্য। এখন পর্যন্ত বাংলাদেশে আমার ৪টি বই প্রকাশিত হয়েছে’।

শৈশবের একুশে ফেব্রুয়ারি মনে করে অভিনেত্রী বলছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শহিদ মিনার আছে, সেখানে ছোট থেকেই এই দিনে বাবা আমায় নিয়ে যেতেন। ছোট ছিলাম, ভিড়ে দেখতে পেতাম না, বাবা কোলে তুলে, শহিদ মিনারে মানুষের শ্রদ্ধা নিবেদন দেখাতেন। এরপর লাইন দিয়ে গিয়ে সেখানে ফুল দিতাম। পরে যখন বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন তো নিজেরাই এই দিনটি উদযাপন করেছি’।

তিনি আরও বলেন, ‘২১ ফেব্রুয়ারি শোকের দিন, কারণ দিনটি বহু ভাষা শহিদের রক্তে ভেজা, তবে একই সঙ্গে এই দিনটি আমাদের গর্বের। এই দিনেই তো আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার ফিরে পেয়েছি’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিজের মাতৃভাষাটা সঠিকভাবে জানতে হবে, বলতে হবে, পড়তে হবে

আপডেট টাইম : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩