ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি: পূজা চেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮২ বার

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই তার নায়িকা হওয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পোড়ামন ২’, ‘দহন’ ও নূর জাহান’ সিনেমায় অভিনয় করে হয়েছেন বেশ প্রশংসিতও। এর মধ্যেই শোবিজে গুঞ্জন রটে, জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের।

ব্যক্তিগত মনোমালিন্যের কারণে একটা সময় জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। কাজ করেন অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে। সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনসহ একাধিক জটিলতায় ঢালিউডে নিজের অবস্থান হারাতে বসেছেন পূজা।

তবে এবার সব কিছু ভুলে পূজা আবার কাজে নিয়মিত হতে চাইছেন। ফিরতে চাচ্ছেন জাজেও। এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা তার ভুল সিদ্ধান্ত ছিল, সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

তাই ক্ষমা চেয়ে আজ সোমবার পূজা একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তার কথায়, ‘আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।’

পূজা পোস্টে লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

এদিকে, গেল বছর কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা চেরি। এই বছর নতুন কাজ বলতে পূজার হাতে আছে সরকারি অনুদানের ‘যোদ্ধা’ সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি: পূজা চেরি

আপডেট টাইম : ১১:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩