ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রকাশ্যে অপু-বুবলীর ঝগড়া, নিশ্চুপ শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৭২ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেই শাকিব খানের স্ত্রী এবং সন্তানের মা। একজন সাবেক, আরেকজন বর্তমান। আবার কেউ কেউ বলছেন দুজনেই শাকিবের স্ত্রী হিসেবে সাবেক হয়েছেন। তবে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্সের বিষয়টি স্পষ্ট হলেও বুবলীর কথা এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক এখন কেমন রয়েছে এ নিয়ে আজও মুখ খোলেননি এই অভিনেত্রী।

কিন্তু অপু সঙ্গে বুবলীর সম্পর্ক দা-কুমড়া। একজন আরেকজনকে সহ্য করতেই পারেন না কোনোভাবেই। তাইতো দুজন দুজনকে নিয়ে লাগামহীন মন্তব্যের জেরে তাদের ঝগড়ার ঘোড়া তীব্র গতিতে ছুঁটে চলছে বিরামহীন।

পান থেকে চুন সামান্য খসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যে ভাসিয়ে দেন।

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন রটেছে শাকিব খান ও অপু বিশ্বাস আবারও এক হচ্ছেন। এমন গুঞ্জনের ডালপালা মেলেছে অপু বিশ্বাসের বিভিন্ন রহস্যময় কথা ও আচরণভঙ্গিতেই। আর এমন কথা শোনার পর থেকেই নাকি বুবলী একের পর শব্দবোমা ফাটাচ্ছেন ইশারা-ইঙ্গিতে।

গণমাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে আবারও ঝগড়া যুদ্ধে সরব হয়েছেন বুবলী। শবনম বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবারও বিস্ফোরক মন্তব্য করে আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন।

বুবলী ফেসবুক পোস্টে জানিয়ে দেন, কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, অসম্মান করা এবং টক শোতে নির্লজ্জের মতো হাসাহাসি শিখতে না পারার জন্য গর্বিত তিনি।

তিনি লিখেছেন, ‘এসব যে পারে, সে অনায়াসেই লিজেন্ড শাবানা ম্যামের মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাঁস মন্তব্য করে বসতে পারে। কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়ে যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে। ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে। মাস্টারমেকার পরিচালক শ্রদ্ধেয় মালেক আফসারী স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে, যা কি না রীতিমতো তার পারিবারিক শিক্ষাকেই উপস্থাপন করে। এ জন্যই বলে, ব্যবহারই বংশের পরিচয়।’

তিনি আরও লেখেন, ‘কত বাজে মানসিকতার হলে সে একজন নিষ্পাপ বাচ্চাকেও কটূক্তি করতে ছাড়েনি। আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কী করব বা আমার সন্তানের ভালোর জন্য কী করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হু দ্য হেল আর ইউ টক অ্যাবাউট দ্যাট?’

বুবলী আরও লেখেন, ‘সারাক্ষণ নানা মিথ্যা, বানোয়াট, উসকানিমূলক বিষয়ে কথা বলে, অথচ পরে আবার বলবে, সে ব্যক্তির বিষয়ে কথা বলে না। সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে, কিন্তু পরে বলবে সে মানুষকে ছোট করে কথা বলে না! একেক সময় একেক রং ধারণ করে মানুষকে ধোঁকা দেওয়ার নগ্ন খেলা এসব বহুরূপী সস্তা মানসিকতার ব্যক্তিই পারে। লজ্জা।’

বুবলী স্ট্যাটাসে অপু বিশ্বাসের নাম উল্লেখ না করলেও ভক্তরা দাবি করেছেন, এসব ঘটনা ও ইঙ্গিত অপু বিশ্বাসের সঙ্গে সরাসরি মিলে যায়।

এর আগে অপু বিশ্বাস গণমাধ্যমে বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছেন। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এই সব ভিডিওতে তার উপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজ করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব। আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে।’

এই দুই নায়িকার ঝগড়া যুদ্ধ দিন দিন এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে, মিডিয়ার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষদের কাছেও হাসি তামাশার রসদ যোগাচ্ছেন তারা। তবে তাদের ঝগড়ার মাঝে এখনো মুখে কুলুপ এঁটে আছেন শাকিব খান। অনেকেই বলছেন এই দুই নায়িকার ঝগড়া মাঝে পড়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন শাকিব। তাইতো নতুন সিনেমার কাজ শুরু করতে অধিক নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রকাশ্যে অপু-বুবলীর ঝগড়া, নিশ্চুপ শাকিব

আপডেট টাইম : ১২:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩