ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এবার যশের সঙ্গে ঋতুপর্ণা-নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫১ বার

দীর্ঘ বিরতি কাটিয়ে ফের কাজে ফিরছেন যশ দাশগুপ্ত। আর প্রথমবারের মতো কাজ করবেন ঋতুপর্ণার সঙ্গে। পাশাপাশি থাকবেন অফস্ক্রিন সঙ্গী নুসরাতও। দেবরাজ সিংহের নতুন ছবি শিকারে দেখা যাবে তাদের। ছবির নাম থেকেই স্পষ্ট— এটি একটি থ্রিলার ঘরানার ছবি। এখানে উঠে আসবে এমন এক গ্রামের গল্প, যেখানে একটি বিরাট কেলেঙ্কারি ঘটে গেছে।

একটি গ্রাম ঘিরে আবর্তিত হবে গল্প। ছবিতে সরকারি অফিসারের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। পাশাপাশি তাকে এখানে একজন সিঙ্গেল মাদারের ভূমিকাতেও দেখানো হবে। অন্যদিকে শিকারে যশের চরিত্রটা হবে খানিকটা রবিনহুড গোছের। তিনি সেই গ্রামের যারা বাসিন্দা, তাদের দেখভাল করে থাকেন। তাদের ভালোমন্দের দিকেও তার বিশেষ নজর থাকে। নুসরাত এখানে তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন। জানা গেছে, আগামী মাস থেকেই শুট শুরু হবে শিকারের।

এই ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ছবিতে আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং। আশা করি সব বয়সি দর্শকের কাছেই এ ছবিটি পৌঁছে যাবে। তিনি আরও বলেন, যশের মতো নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে ভেবেই ভীষণ ভালো লাগছে। একই অভিমত যশেরও। তিনি বলেন, এখন চিত্রনাট্য পড়ার কাজ চলছে। গল্পটা একদমই অন্যরকম। তবে এ ছবিতে ঋতু দির সঙ্গে কাজ করতে পারব ভেবেই দারুণ খুশি আমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এবার যশের সঙ্গে ঋতুপর্ণা-নুসরাত

আপডেট টাইম : ১২:৫৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩