ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিএনপির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৬৮৭ বার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির মোট ৩৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রাজধানীর পল্টন থানায় করা একটি নাশকতার মামলায় ঢাকার সিএমএম কোর্টে সোমবার এ চার্জশিট দাখিল করা হয়।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে এ চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক এনামুল হক আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রহমান হাবিব, আমিরুল ইসলাম আলিম, রফিকুল ইসলাম মজনু প্রমুখ। মামলার নথি অনুযায়ী বর্তমানে সব আসামিই জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ২ মার্চ বিকাল তিনটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এবং শান্তিনগর রেল ক্রাসিং ও চামিলীবাগস্থ টুইন টাওয়ারের সামনে প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রসস্ত্র, ইটপাটকেল লাঠিসোঠা, লোহার রড় নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করে এবং ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়।

ঘটনার দিনই মামলায় পল্টন থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মোট ২৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিএনপির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫