ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

লন্ডনে ২০ দিনের সফরে যাচ্ছেন নায়িকা ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৭৩ বার

বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে চলচ্চিত্রে কাজ করেন এই নায়িকা। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে শীতে কাবু হয়ে যান এই নায়িকা। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় শয্যাশায়ী হতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এদিকে ববির ভিষণ মন খারাপ। তবে এবারের মন খারাপের বিষয়টি ভিন্ন।

তার মা, বোন ও বোনের সন্তান গতকাল রাতে অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এজন্যই মন ভালো নেই বলে উল্লেখ করে ববি রাইজিংবিডিকে বলেন, গতকাল রাতে মা-বোন ও বোনের বাচ্চাটা অস্ট্রেলিয়া চলে গেছে। বিশেষ করে পিচ্চিটার জন্য মনটা খারাপ লাগছে। আবার অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। শরীরটাও এখনও পুরোপরি সুস্থ নয়। কাশিটা আছে। প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ।

ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

লন্ডনে ২০ দিনের সফরে যাচ্ছেন নায়িকা ববি

আপডেট টাইম : ১২:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩