ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মায়ের মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করলেন রাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ড্রামা কুইন রাখি সাওয়ান্ত ও স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহের শেষ নেই। আদিলের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে সোমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন।

এবার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তার মায়ের।

রাখির অভিযোগ, ‘আদিলের জন্যই আমার মায়ের মৃত্যু হল। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল।’

রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’

রাখি আরও বলেন, ‘আদিল তার সব জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গেছেন। ৫-৬ লাখ টাকা আর তার মায়ের সব গয়না সঙ্গে করে নিয়ে গেছেন।’

রাখি দাবি করেন, ওই মেয়ের নাম তনু। মেয়েটির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

ড্রামা কুইন বলেন, ‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। ও বলেছিল সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে। কিন্তু ও আসেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মায়ের মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করলেন রাখি

আপডেট টাইম : ১১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩