ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৩০ কেজি ওজনের শাড়ি পরে ৭দিন শুটিং করেছেন সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৯ বার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তারও আগে থেকে মিডিয়া থেকে দূরে ছিলেন। সম্প্রতি আড়াল ভেঙে সামনে আসেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। তাতে ভারী শাড়ি ও গহনায় দেখা গেছে সামান্থাকে। বিস্ময়কর তথ্য হলো, এই শাড়ির ওজন ছিল ৩০ কেজি।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শকুন্তলম’ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। তা-ও দুই এক ঘণ্টা এই শাড়ি পরে ছিলেন না। বরং টানা এক সপ্তাহ এই শাড়ি পরে শুটিং করেছেন সামান্থা। যদিও এই কাজটি করা মোটেও সহজ ছিল না তার জন্য। এখানেই শেষ নয়, প্রচুর গহনা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। যার মূল্য ৩ কোটি রুপি।

সিনেমাটির ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সামান্থা। এসময় তিনি বলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’

‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৩০ কেজি ওজনের শাড়ি পরে ৭দিন শুটিং করেছেন সামান্থা

আপডেট টাইম : ০৩:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩