ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিয়ের জন্য টাকাওয়ালা পাত্র খুঁজছেন রাইমা সেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৪ বার

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। তার মা খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেন। এসব কিছু ছাপিয়ে নিজের দক্ষতা ও গুণের কারণে সর্বজন পরিচিতি পেয়েছে রাইমা সেন। বলিউড থেকে শুরু করে কলকাতার চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এবার বিয়ের জন্য পাত্র খুঁজছেন এই অভিনেত্রী। তবে পাত্রকে অবশ্যই অনেক টাকাওয়ালা হতে হবে।

রাইমা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ মুক্তির অপেক্ষায়। তবে রবিন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর সঙ্গে এই সিরিজের নাম ছাড়া কোনো মিল নেই। এই সিরিজের প্রচারের সময়ই বিয়ের জন্য পাত্র খোঁজার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

রাইমা সেন আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

পাত্র পছন্দ নিয়ে রাইমা বলেন, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল, সবাইকে বলতে চাই।’

বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিয়ের জন্য টাকাওয়ালা পাত্র খুঁজছেন রাইমা সেন

আপডেট টাইম : ১১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩