ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শাহরুখের টোলপড়া গালে দীপিকার চুমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘পাঠান’ রেকর্ড গড়ার দৌড়ে অনেক এগিয়ে। সিনেমাটি পুরো ভারতে ৩৩৫ কোটি রুপি আয়সহ বিশ্বব্যাপী গতকাল (৩০ জানুয়ারি) পর্যন্ত ৫৪২ কোটি রুপি আয় করেছে। খ্যাতিমান পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা আয়ের দিক দিয়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করার জন্য শুধুমাত্র দ্রুততম হিন্দি সিনেমাই নয়। এটি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পুরো আয়কেও ছাড়িয়ে গেছে।

‘পাঠান’ রেকর্ড করা আয়ের সাফল্য উদযাপনের জন্য সিনেমাটির প্রধান অভিনেতা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামসহ পরিচালক সিদ্ধার্থ একটি প্রেস মিটে একত্রিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই তিনজনের একটি ভিডিও সবার ফেসবুকের ওয়ালে ভেসে বেড়াচ্ছে। সেখানে নেটিজনরা হুমড়ি খেয়ে কমেন্টস করছেন।

সংবাদ সম্মেলনের সময় তারা শুধু তাদের সহ-অভিনেতার প্রশংসাই করেননি বরং একে অপরকে চুম্বনও করতে দেখা গেছে, বেশ আক্ষরিক অর্থেই। দীপিকা পাডুকোনকে শাহরুখের বাম গালে চুমু করতে দেখা যায়।

পরে কিং খান তার আসন থেকে উঠে জনের গালে চুমু দিয়ে ‘আউউউউ’ বলে চলে যায়। ভিডিওটি ওয়েবে প্রকাশের পরপরই এক নেটিজেন বলেছেন, যদি এই ভিডিও গৌরী খান দেখেন তাহলে আর মান্নাতের ভেতরে শুইতে হবে না বাইরেই শুইতে হবে।

দ্বিতীয় এক নেটিজেন বলেছেন, দুইজনে কি রণবীর সিং-কে মানসিক চাপ দিতে চাচ্ছেন। তৃতীয় এক নেটিজেন বলেছেন পাঠান জিমকে আরও একটি চুমু দাও। এই অনুষ্ঠানে শাহরুখ খান জন আব্রাহাম সম্পর্কেও অনেক কথা বলেছেন এবং তিনি তার সঙ্গে আরও কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শাহরুখের টোলপড়া গালে দীপিকার চুমু

আপডেট টাইম : ০১:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩