ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ২৪২ বার

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই বড় পর্দায় উঠবেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’।

সেই তালিকায় যোগ হতে চেয়েছিল বাংলাদেশও। তবে শেষ পর্যন্ত প্রায় ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।

সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সে বিষয়ে জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।

বৈঠক শেষে নিশ্চিত হয় কাল (২৫ জানুয়ারি) তো নয়ই, খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি জটিলতা। ফলে কিছুদিন ধরে চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর মুখ দেখছে না।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। আর নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা দেবেন সালমান খানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

আপডেট টাইম : ১২:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩