ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব: পূজা চেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। গেলো কয়েক মাসে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন। যদিও এসবের ধার ধারেননি তিনি। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন এই নায়িকা। এবার প্রকাশ্যে এসে কথা বলেছেন পূজা।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম শেষে নিজের কাজসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই চিত্র নায়িকা।

এবছর কী কী কাজ করার পরিকল্পনা?
দেখা যাক, মাত্রই তো বছর শুরু হলো। কিছু কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। এর মধ্যে দুই/একটি সিনেমা রিলিজ হতে পারে। দেখা যাক।

কিছুদিন আগে নেটিজেনরা আপনাকে নিয়ে সমালোচনা করেছে। আপনার মাও একটি স্টেস্টমেন্ট দিয়েছিলেন। সেই সময় আপনার প্রতিক্রিয়া পাইনি। সেটার সম্পর্কে জানতে চাই।
প্রথমত, আমার মায়ের বরাত দিয়ে সংবাদটি আমি নিজেও দেখেছি। সেই নিউজে দেখে অবাক হয়েছি। বিষয়টি আমাকে বিব্রত করেছে। পরে মাকেও বলেছি-তুমি এমন কথা (আমার মেয়েকে বাঁচতে দিন) বলেছ কিনা? তিনি বলেছেন, না। এমন কিছু আমি বলিনি। আমি তখন চুপ করে ছিলাম। কারণ, সবার নিউজের যদি প্রতি উত্তর করি তাহলে কথা আরও বাড়বে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি চুপ ছিলাম। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো আমাকে বোঝে।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হতে যাচ্ছে ‘মায়া’। এতে আপনাকে নায়িকা হিসেবে দেখা যাবে। এই সিনেমার সর্বশেষ আপডেট কি?
এটা নিয়ে আমি এখনো কিছু বলতে চাই না। এটা নিয়ে আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না। সুতরাং এটার সম্পর্কে মন্তব্য করতে চাই না।

আপনাকে নিয়ে কিছু গুজব চলছে। এছাড়া মাঝে মধ্যে আপনাকে বধূ সাজে দেখে আপনার শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়েছে। এ বিষয়ে কী বলবেন?
এই বিষয়টি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই। ভীষণ হাসি পায়। ভাবি, মানুষ এতো বোকা কেনো। এতোটা বোকা হওয়া উচিৎ না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ফটোশুট ছিলো মাত্র। যারা ভুল বুঝেতে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলবো না।

বাস্তব জীবনে বিয়ে করছেন কবে?
আমার ও আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবো।

‘পূজা যে নায়কের সঙ্গে সিনেমা করে সেই নায়কের সঙ্গে প্রেম করে’- মিডিয়াপাড়ায় এমন গুঞ্জন রয়েছে। এটার প্রেক্ষিতে কী বলবেন?
দেখুন, সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সমালোচনা দুটোই হয়। আমার সঙ্গে কাউকে নিলে এখনো গুঞ্জন হবে। এসবে আমি কান দেই না বা পাত্তা দেই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব: পূজা চেরি

আপডেট টাইম : ১১:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩