ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

থানা থেকে ছাড়া পেয়ে রাখি সাওয়ান্তের বিস্ফোরক মন্তব্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ১৬৮ বার

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্তকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গ্রেপ্তার করা হয়। কয়েক ঘণ্টা জেরা করার পর সেদিনই তাকে ছেড়ে দেয় মুম্বাই পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাতসহ বিভিন্ন ব্যক্তিগত ইস্যুর কারণে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। মামলায় রাখিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। মুম্বাইয়ের আম্বোলি থানায় বেশ কয়েক ঘণ্টা থাকতে হয় তাকে। পুলিশি জেরার পর সেদিনই ছাড়া পেয়ে যান তিনি। থানা থেকে বেরিয়ে সোজা হাসপাতালের দিকে ছোটেন রাখি।

এরপর ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তিনি জানান, তার রক্তচাপ এখন স্বাভাবিকের থেকে কম। আটক প্রসঙ্গে রাখি বলেন, মানহানির মামলায় আটক হলে সারা দিন কিছু খাইনি।

তিনি আরও বলেন, শুধু শার্লিনই নন,আমিও ওর বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ করেছি। আমার ব্যক্তিগত বিষয়ে কুরুচিকর মন্তব্য করে শার্লিন।

এ সময়ের ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে। এদিকে আদিলের সঙ্গে নিজের সম্পর্ককে আরও মজবুত করতে একসঙ্গে ওমরাহ পালনের কথা রয়েছে আলোচিত এ জুটির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

থানা থেকে ছাড়া পেয়ে রাখি সাওয়ান্তের বিস্ফোরক মন্তব্য

আপডেট টাইম : ১২:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩