ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হজের খরচ কমলো ৩০ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের তুলনায় চলতি বছর (২০২৩ সাল) হজের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। গত বছরের তুলনায় এবছর ৩০ শতাংশ কমানো হতে পারে এই খরচ।

রোববার (১৫ জানুয়ারি) হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানিয়েছেন, এবার করোনা ভাইরাসের কারণে কোনো বাধা ও নিয়ম-কানুন না থাকায় ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

সহকারী সচিব আল মাদ্দাহ জানান, সৌদি আরবের অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে।

এদিকে হজ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথমে হজ পালনে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের অবস্থান নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির (৭ রজব) মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ (৩ শাওয়াল) তারিখের মধ্যে। যদিও আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।

উল্লেখ্য, প্রতি বছর ২৫ লাখ মানুষ হজ পালন করে থাকেন। কিন্তু ২০২০ সালে করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকায় এ সংখ্যা কয়েক হাজারে নেমে আসে। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। ২০২২ সালে বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন।

সূত্র: গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হজের খরচ কমলো ৩০ শতাংশ

আপডেট টাইম : ১২:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩