ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সব ভুলে আবারও এক হলো রাজ পরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে ঢালিউডে দুটি চর্চিত নাম চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। কাজ নয় এই তারকা দম্পতি চর্চায় আছেন তাদের ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ার খেলায়। এই মেঘ এই রোদ— ঠিক যেন লুকোচুরি খেলছে এই জুটি।

বাইরে থেকে বোঝার উপায় নেই ঠিক কী চলছে রাজ-পরীর সংসারে। তাদের মুখ থেকে যতটুকু শোনা যায় ঠিক ততটুকু লেখা হয় খবরের পাতায়। এবার শোনা গেল তিক্ততা ভুলে সমঝোতার কথা। পরীর কথা শুনছেন রাজ। সম্পর্কের ভিত আরও মজবুত করতে বেড়াতে যাবেন দেশের বাইরেও।

সপ্তাহখানেক লড়াই শেষে রাজ-পরী দুজনেই ফেরেন বসুন্ধরার বাসায়। এখনও পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই আছেন। রাজ্যর ৫ মাস পূর্তিতে কেক কেটে উদযাপনও করেন। তবে কি সব ভুলে আবারও এক হলো রাজ পরী? নায়িকা জানালেন, প্রথমদিকে একটু-আধটু পাগলামি করলেও ধীরে ধীরে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। শুনছেন পরীর কথাও।

তবে কিছুটা যে সময় লাগবে সেটাও জানালেন পরীমণি। তিনি বলেন, ‘একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।’ রাজ্যর জন্মদিনে বাসা সাজিয়েছে রাজ। পরীর কথায়, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে আমরা দুজন মিলে বাবুকে সঙ্গে করে কেক কেটেছি। প্রতিদিনই যেন একটু করে রাজ্য বড় হচ্ছে।’

‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাওয়ার কথা থাকলেও সেখানে যাচ্ছেন না রাজ-পরী। তবে বিদেশে যাবেন ঠিকই সেটা ভ্রমণের উদ্দেশ্যে। এক্ষেত্রে রাজ ও রাজ্যর পাসপোর্ট হাতে এলেই পরিবারকে নিয়ে উড়াল দেবেন পরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

সব ভুলে আবারও এক হলো রাজ পরী

আপডেট টাইম : ০৬:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩