ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ফুটবল মাঠে দর্শক মাতালেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ১৮৪ বার

ফুটবল মাঠে দর্শকের মন মাতিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। না, তিনি খেলতে নামেননি। ঢাকাই চলচ্চিত্রের গানে পারফর্ম করে দর্শকের মন কাড়েন অপু।

আজ মঙ্গলবার জয়পুরহাটের কালাইয়ের চাকলমুয়ায় জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পারফর্ম করে হাজারো দর্শকের মন মাতালেন অপু বিশ্বাস। আজ বিকেলে চাকলমুয়া মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

আজকের খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ জেলা একাদশ বনাম পাবনা জেলা একাদশ। সিরাজগঞ্জ জেলা একাদশকে ৪-৩ গোলে হারিয়ে পাবনা জেলা একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মাহফুজা রাহাত।

ফুটবল খেলা ও প্রিয় নায়িকাকে দেখতে চাকলমুয়া খেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। খেলা দেখতে আশেপাশের জেলা ও উপজেলা থেকে দর্শকদের ঢল নামে। জনপ্রিয় এই চিত্রনায়িকাকে নিজের চোখে দেখার আগে পর্যন্ত অপুর উপস্থিতির খবর অনেকে বিশ্বাসই করতে পারেনি।

খেলা শেষে হক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে মাঠের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য রত্না রশিদ, পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ফুটবল মাঠে দর্শক মাতালেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩