ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

কেন কাপড় পরেন না, জানালেন এ অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উর্ফি জাভেদ, নামটা শুনলেই মনে পড়ে যায় তাঁর হরেক রকম ফ্যাশনেবল ড্রেসের কথা। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে অবশ্য নানা রকমের মতামত রয়েছে। খোলামেলা পোশাক তো দূরের কথা, প্রায়শই তিনি কাপড়ই রাখেন না শরীরে। কখন সেফটিপিন, কখনও সেলোটেপ, কখনও আবার কাগজ দিয়েই নিজের পোশাক বানিয়ে নেন উর্ফি।

সেই পোশাক পরে নানা ইভেন্টে গিয়ে বিপত্তিতেও পড়েন অভিনেত্রী। উর্ফি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর পোশাক তিনি নিজেই ডিজাইন করেন। কিন্তু কেন এত খোলামেলা পোশাক পরেন তিনি? তা নিজেই জানালেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন উর্ফি। সেখানে দেখা যায় উর্ফির পা ভর্তি অ্যাালর্জি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘কারোর শীতকালে এই অ্যালার্জি হয়?’ এরপর ফের একটি ভিডিয়ো পোস্ট করেন উর্ফি। সেই ভিডিয়োতেই উর্ফি জানান যে, তাঁর আসলে কাপড়ে অ্যালার্জি। উলের পোশাক পরেই তাঁর সারা শরীর ভরে গেছে অ্যালার্জিতে। উর্ফি বলেন, ‘আমার সত্যিই কাপড়ে আল্যার্জি। অতএব এবার তোমরা বুঝতে পারছ, কেন আমি কাপড় পরি না। আমার সিরিয়াস কন্ডিশন। কাপড় গায়ে দিলেই আমার শরীরে এর প্রতিক্রিয়া শুরু হয়। এটাই তার প্রমাণ। সেই কারণেই আমি নগ্ন থাকতেই পছন্দ করি’।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে, জাভেদ আখতারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন উর্ফি। নিজের পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন উর্ফি। ছবিতে তাঁকে একটি নীল ওভারকোট পরে দেখা গিয়েছে। অন্যদিকে জাভেদ কালো শালের সঙ্গে ধূসর কুর্তা পরেছিলেন। ছবিতে দুজনকেই হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যাপশনে উর্ফি লিখেছেন, ‘অবশেষে আজ আমার ঠাকুরদার সঙ্গে দেখা হয়েছে। এছাড়াও তিনি একজন কিংবদন্তি, ঠিক সকালে অনেক লোক সেলফির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কাউকে প্রত্যাখ্যান করেননি, হাসিমুখে সবার সাথে কথা বলেছেন। তিনি খুব আন্তরিক ছিলেন! আমি আপ্লুত’। তিনি তাঁর ক্যাপশনে গোলাপ, হাসি এবং হৃদয়ের ইমোজি যোগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

কেন কাপড় পরেন না, জানালেন এ অভিনেত্রী

আপডেট টাইম : ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩