ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আমাদের বিয়ে হয়নি : মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬
  • ৩১৫ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘শাওন আমার স্কুলবন্ধু। তবে আমাদের মধ্যে বিয়ে হয়নি। যা ছড়িয়েছে তার সবই মিথ্যে।’

মাহিকে স্ত্রী দাবীদার শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের মধ্যে সমঝোতা হওয়ার পর ওই কথা বলেন মাহি। সমঝোতায় শর্ত অনুযায়ী, শাওনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিবেন মাহি। বিনিময়ে মাহির বিরুদ্ধে কোন মামলা বা তার ক্ষতি হয় এমন কোন কাজ করতে পারবে না শাওন। মূলত দুই পরিবারের

উদ্যোগেই এই সমঝোতা।

মাহি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। শিগগিরই মামলাটি প্রত্যাহার করে নিব। কারণ শাওন একা এসব করেনি। সব তৃতীয় কোনো পক্ষের কাজ। আমার বিরুদ্ধে কুৎসা রটনো তাদের ষড়যন্ত্রের অংশ। তাছাড়া আমি চাই না ও আর জেলে থাকুক। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে সব জানানো হবে।’

এদিকে মাহি-শাওনের সমঝোতা পত্রে লেখা হয়েছে, শাওনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেবেন মাহি। অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব ঘটনা খুলে বলবে। আর মাহির বিরুদ্ধে কোনো মামলা কিংবা মাহির ক্ষতি হয় এমন কোনো আচরণও করতে পারবে না।

রোববার মাহির উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসভবনে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে ৩০০ টাকার দলিলে এই সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম। সাক্ষী ছিলেন শাওনের বড় চাচা আবুল হাশেম ও ছোট চাচা মাহমুদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আমাদের বিয়ে হয়নি : মাহি

আপডেট টাইম : ১২:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬