ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

পরীর নতুন সিনেমার নাম ‘চলো বদলে যাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আপাতত সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। ইতোমধ্যে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ‘চলো বদলে যাই’।

রোববার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘চলো বদলে যাই।’ নিচে ইংরেজিতে লেখেন, ‘আওয়ার নেক্সট।’

নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রায়হান জুয়েল একটি গণমাধ্যমকে বলেন, এই সিনেমার (চলো বদলে যাই) গল্প ভাবার সময় পরীকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর, সে (পরী) খুব পছন্দ করেছে। গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শুনেই পরী বলল, ‘চলেন, সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’

তিনি আরও বলেন, ‘এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’

নতুন এই সিনেমায় কে কে থাকছেন—সে প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়নি। আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দিতে পারব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

পরীর নতুন সিনেমার নাম ‘চলো বদলে যাই’

আপডেট টাইম : ১১:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩