ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

কত নাটকীয়তা, আবারও রাজ-পরী এক ছাদের নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকা দম্পতি রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছেন বলে ঘোষণা দিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে পরী শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দিয়েছেন, তিনিও পরীমনির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিলো যে, ডিভোর্স যেন শুধুই আনুষ্ঠানিকতা।

নতুন খবর হলো, রাজ-পরী এখন একই ছাদের নিচে আছেন৷ শুধু তাই নয়, তাদের সম্পর্কটাও মধুর। সন্তান রাজ্যকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখের মুহুর্তগুলো ভিডিও কলে শেয়ার করেছেন তাদের সহকর্মীদের সঙ্গে। সেগুলোর স্কিনশট সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

অনেক নাটকীয়তার মধ্য দিয়ে তারকা দম্পতির মধুর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ঠিক কী কারণে পরীমনি-রাজের সম্পর্কের অবনতি বা কী ঘটেছিলো তাদের মধ্যে এই বিষয় নিয়ে মুখ খুলেননি রাজ-পরী। শুরু থেকেই তারা নিজেদের মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন ফেসবুক। রহস্য রেখে তারা ফেসবুক পোস্ট করেন৷ ফোন কল করেও পাওয়া যায়নি তাদের। তাদের এমন আচারণে সমালোচকগণ প্রশ্ন তুলেন পরী-রাজের নাটক নয়তো? যদিও রাজ-পরীর মধুর সম্পর্কে খুশি তাদের ভক্তকুল।

এর আগে নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন। ’

এর মধ্যে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

এদিকে, পরীমনির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

কত নাটকীয়তা, আবারও রাজ-পরী এক ছাদের নিচে

আপডেট টাইম : ১১:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩