ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সেরা রাঁধুনীর খোঁজে শ্রাবণ্য তৌহিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বৈচিত্র্যময় অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পেয়েছেন শ্রাবণ্য তৌহিদা। এবার তিনি সেরা রাঁধুনীর খোঁজ করছেন। রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনা করবেন এই উপস্থাপিকা।

‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এ রিয়েলিটি শো’এর নতুন আসর।

সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে অডিশন রাউন্ড। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে প্রতিটি পর্বেই উপস্থাপনায় থাকছেন শ্রাবণ্য। গাজীপুরে চলছে এর শুটিং।

এ সম্পর্কে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘রান্না যে একটা শিল্প এটা আমরা ভুলে যাই। প্রতিটি রাঁধুনী যে এক একজন শিল্পী, এটা আমাদের সমাজের মানুষের মনে রাখা উচিত। তাহলে নারীদের প্রতি সম্মানটা আরও প্রতিষ্ঠিত হবে সমাজে। তাই রাঁধুনীদের নিয়ে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোতে এমন একটা আয়োজনে সঞ্চালনা করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের।’

এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে মঞ্চে শ্রাবণ্য পেয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, শেফ শুভব্রত মৈত্র ও রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতাকে। মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

এ ছাড়াও শ্রাবণ্য চ্যানেল নাইনে ট্রাভেলার স্টোরি, মাই টিভির ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’, মাছরাঙার ‘স্বাস্থ্য কথা’, চ্যানেল টুয়েন্টিফোরের ‘আমার স্বপ্ন আমার ঘর’, এনটিভির ‘কঙ্কা সেরা পরিবার’ উপস্থাপনা করছেন নিয়মিত।

আসন্ন বিপিএল এর মাঠে দেখা যাবে তাকে ক্রীড়া উপস্থাপনায়। উপস্থাপনার পাশাপাশি ঢাকা মেডিকেলের চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই মডেল উপস্থাপিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

সেরা রাঁধুনীর খোঁজে শ্রাবণ্য তৌহিদা

আপডেট টাইম : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২