ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন লিটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। তবে, দ্বিতীয়বার নিলামে তোলার পর তাকে দলে টেনেছে কলকাতা।

দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। তার ব্যাটে নিয়মিত রানের ফোয়ারা ছুটছে। তিন ফরম্যাটে সমানতালে পারফর্ম করছেন তিনি৷ তাকে ঘিরে আলাদাভাবে আলোচনা হচ্ছিল।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক ওই দলের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়ার কথা বলেছিলেন। রোহিত বলেছিলেন, ‘আমি সত্যিই আশা করি, তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’ রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ানস লিটনকে নিতে আগ্রহ না দেখালেও কলকাতা এই মারকুটে ব্যাটসম্যানকে দলে টানল।

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস৷ লিটনের পাশাপাশি তার খেলাও নিশ্চিত হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন লিটন

আপডেট টাইম : ১১:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২