ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

হঠাৎ কেন পূজাই মুসলিমদের পোশাক হিজাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারী- এ কথা সকলেরই জানা। এ ধর্মের উৎসবগুলো চুটিয়ে উপভোগও করেন ‘পোড়ামন-২’ অভিনেত্রী। যা তার ফেসবুকের পাতায় চোখ বোলালেই বোঝা যায়। সেই পূজাই হঠাৎ ধরা দিলেন মুসলিমদের পোশাক হিজাবে।

সোমবার বিকালে পূজার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা ছবিটি দেখলে চোখ কপালে উঠতে পারে যে কারও। কারণ, ছবিটিতে মুসলিম নারীর পবিত্রতার প্রতীক হিজাব পরা অবস্থায় দেখা গেছে নায়িকাকে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, Politeness is the flower of humanity অর্থাৎ ‘নম্রতা মানবতার ফুল’।

ছবিটি পোস্ট হতেই শুরু হয়ে গেছে ফিসফাস। কেউবা পূজাকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন সমালোচনা। কেউ আবার প্রশ্ন তুলেছেন, হিন্দু ধর্মাবলম্বী হয়ে হঠাৎ হিজাব পরে কেন ছবি পোস্ট করলেন পূজা? তিনি কি কোনো বার্তা দিতে চাইছেন, অথবা কোনো কিছুর আভাস?

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, ধর্ম পাল্টে দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শাকিব খান যেহেতু মুসলিম ধর্মের অনুসারী, তাই পূজাও সেই ধর্ম গ্রহণ করেছেন শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অনেকে পূজার ছবির নিচে প্রশ্ন তুলেছেন, তবে কি গুঞ্জনই সত্যি। শাকিব খানের গলায় কি তবে মালা দিয়েই ফেলেছেন অভিনেত্রী?

অনেকে আবার সমালোচনা বা গুঞ্জনের কাছে না গিয়ে পূজার প্রশংসা করেছেন। আল আমিন মিয়াজী নামে একজন লিখেছেন, ‘এটিই আপনার জীবনের সবচাইতে সুন্দর ছবি।’ এইচএম মামুন লিখেছেন, ‘প্রেমে পড়ে যাবার মতো একটা লুক।’ উজ্জ্বল দে নামের একজন রাগের ইমুজি দিয়ে লিখেছেন, ‘এটাতো আশা করিনাই।’

শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এ নায়িকার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘সাইকো’। হাতে রয়েছে অন্তত চার থেকে পাঁচটি ছবির কাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

হঠাৎ কেন পূজাই মুসলিমদের পোশাক হিজাবে

আপডেট টাইম : ০১:১৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২