ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা, অতঃপর সংসার করেছেন। শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে তাদের সম্পর্ক। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে-অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন।

তবে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পিএইচ এন্টারটেইনমেন্টের আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী।

‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

অপু-বুবলী ছাড়া শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডেতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন।

আয়োজক পিয়াল বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়। তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।’

প্রসঙ্গত, কদিন আগেই শাকিব খানের সঙ্গে সম্পর্ক, অপু বিশ্বাস সংক্রান্ত জটিলতা বিভিন্ন বিষয়ে একটি ভিডিও বার্তা দেন বুবলী। সেখানে তিনি জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে তিনি জানতেন না, অপু-শাকিব বিবাহিত। অনেকের ধারণা কিংবা অভিযোগ, বুবলীর কারণে শাকিব-অপুর সম্পর্কে ভাঙন ধরেছিলো। তবে বুবলী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তাদের ডিভোর্স হয়ে যাওয়াটা, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো ম্যাচিওর মানুষ। এটা কী সম্ভব যে, কারও দ্বারা প্ররোচিত!’

২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিবাহবিচ্ছদ কার্যকর হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী

আপডেট টাইম : ১২:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২