ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সর্বনিম্ন পাঁচ বছরের শিশুরাও ওমরাহ করতে পারবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমরাহ’র জন্য সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ রোববার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, যারা শারীরিক বা আর্থিকভাবে হজের আচার-অনুষ্ঠানের সামর্থ্য রাখে না, এমন লাখ লাখ মুসলমান প্রতি বছর ওমরাহ পালন করতে সৌদি আরবে ভিড় করেন। তাদের কথা চিন্তা করে এবার ন্যূনতম বয়স পাঁচে নামিয়ে এনেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরাহ’র জন্য অনুমোদিত ন্যূনতম বয়স পাঁচ বছর করা হয়েছে। তবে, বাবা-মা শিশুদের সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারে।

সৌদি আরবের গণমাধ্যম আজেল মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ‘পাঁচ বছরের শিশুদের জন্য ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তবে, তারা যে করোনাভাইরাসে সংক্রমিত নয়, তার প্রমাণপত্র দিতে হবে।’

সৌদি আরব সম্প্রতি সম্প্রতি পবিত্র মক্কা ও মদিনা পরিদর্শন ও লোকদের সুবিধার জন্য ইলেক্ট্রনিক মাধ্যম চালু করেছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ই-ভিসার মাধ্যমে এখন নাগরিকরা ওমরাহ এবং দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য আবেদন করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সর্বনিম্ন পাঁচ বছরের শিশুরাও ওমরাহ করতে পারবে

আপডেট টাইম : ০১:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২