ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

চিত্রনায়িকা মাহীর দুই নাম্বার স্বামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • ৫৭২ বার

শনিবার গভীর রাতে রাজধানীর মধ্য বড্ডার বাড়ি থেকে শাহরিয়া শাওন নামের স্টামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে গ্রেফতার করে ডিবি পুলিশ । গতকাল তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, চিত্রনায়িকা মাহীর সঙ্গে শাওনের পরিচয় স্কুল জীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ধরেই এক সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তার ফেসবুকে ঐ সময়ের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবিও রয়েছে।

ডিবি জানায়, গত ১২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ি মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহীর বিয়ে হয়। এরপর থেকে ঐ যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মাহীকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর মাহী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে তাকে শাওন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়।

ডিবির একজন সহকারী কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে শাওন নায়িকা মাহীর সঙ্গে বিয়ের কোন কাবিন নামা দেখাতে পারেননি। তবে শাওন বারবার দাবি করছেন যে মাহী তার স্ত্রী। শাওন আরো বলেছেন যে, মাহীর আগে আরো একটি বিয়ে হয়ে ছিল। ঐ সম্পর্ক জানার পরও তিনি মাহীকে বিয়ে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

চিত্রনায়িকা মাহীর দুই নাম্বার স্বামী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬