ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশে ফিরেছে বাছাইয়ের চ্যাম্পিয়ন নারী দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সফল অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকাল ৯টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন নারী দলের ক্রিকেটাররা।

দেশে ফিরে খুব একটা বিশ্রামেরও সময় পাবেন না নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা। কেননা মাত্র তিনদিন পরই ঘরের মাঠে শুরু হতে চলেছে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।

সেই সাফল্যের সুখস্মৃতি নিয়ে এবার এশিয়া কাপ শুরু করবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জ্যোতির দল।

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহালি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

দেশে ফিরেছে বাছাইয়ের চ্যাম্পিয়ন নারী দল

আপডেট টাইম : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২