ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হালাল বিনোদনে অভ্যস্ত হোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ২০৮ বার

হাও বার্তা ডেস্কঃ মানব জীবনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ইসলামে বিদ্যমান। মানুষের মানসিক প্রশান্তির জন্য বিনোদন অপরিহার্য। ইসলাম সব ধরনের হালাল বিনোদনের অনুমোদন দেয়। হাস্যরস, কৌতুক, গল্প, কবিতা, সংগীত, খেলাধুলা ইসলামে জায়েজ।

রাসূল (সা.) ও তাঁর সাহাবিদের জীবনীতে আমরা হালাল বিনোদন খুঁজে পাই। যেমন রাসূল (সা.) হজরত আয়েশা (রা.)-এর সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিতেন, সাহাবিদের সঙ্গে হাস্যরসপূর্ণ কথা বলতেন, সাহাবিদের কবিতা আবৃত্তি শুনতেন। আবার রাসূল (সা.) যুদ্ধ থেকে ফিরে এলে মদিনার ছোট ছেলেমেয়েরা দফ বাজিয়ে তাঁকে বরণ করত। এগুলো রাসূল (সা.) কখনো নিষেধ করেননি।

এ ছাড়া রাসূল (সা.) মদিনার শ্রেষ্ঠ বীরের সঙ্গে কুস্তি লড়ে তাকে তিন তিনবার হারিয়েছেন। হালাল বিনোদন সম্পর্কে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে তিনি বলেন, আমি নিজে আল্লাহর রাসূল (সা.)কে জিজ্ঞেস করেছিলাম অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও?

আমি বললাম, হ্যাঁ, অতঃপর তিনি আমাকে তাঁর পেছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে, আমার গাল ছিল তাঁর গালের সঙ্গে লাগানো। তিনি তাদের বললেন, তোমরা যা করছিলে তা করতে থাক, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন, তোমার দেখা কি যথেষ্ট হয়েছে? আমি বললাম, হ্যাঁ, তিনি বললেন, তা হলে চলে যাও। (বুখারি শরিফ-৯৫০)।

লেখক : প্রাবন্ধিক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হালাল বিনোদনে অভ্যস্ত হোন

আপডেট টাইম : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২