ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিরাটের ফর্মে ফেরায় গর্বিত আনুশকা যা লিখলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়া কাপ দিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ক্রিকেটে তার রাজসিক প্রত্যাবর্তন হয়েছে বলা চলে। সিরিজে নিজেদের শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছেন।

এটি বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি। স্বামীর প্রত্যাবর্তনে খুশির বন্যা বইছে আনুশকার ঘরে। এতোদিন কোহলির অফ ফর্মের কারণে আনুশকাকে কম কথা শুনতে হয়নি।

তাই কোহলির কামব্যাক বিশেষ আনন্দের আনুশকার কাছে। সেঞ্চুরি করার পরের মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি’। বিরাটের তিনটি ছবি সোশ্যালে শেয়ার করেছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর নিজের এই সেঞ্চুরি অনুশকা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এই যে তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছ এখন, এর পেছনে আছে এমন একটা মানুষ যে আমার জন্য নিজের সবটা উৎসর্গ করেছে। পাশে ছিল সব খারাপ সময়ে। আর সেটা আনুশকা। আর তাই এই ১০০টা ওর জন্য আর আমাদের মেয়ে ভামিকার জন্য।’

বিরাটকে নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয় আনুশকাকে। সেটি স্বামীর খারাপ খেলা হোক বা ছুটি কাটানো, কটাক্ষের তীর বারবার ঘুরেফিরে আসে সেই আনুশকার দিকেই। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই একে-অপরের পাশে থাকার বার্তা দিয়ে বিরুশকা বুঝিয়ে দেন তাদের সম্পর্কের ভিত কতটা মজবুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিরাটের ফর্মে ফেরায় গর্বিত আনুশকা যা লিখলেন

আপডেট টাইম : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২