ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

প্রিয়াঙ্কার চুমু নিয়ে লুকোচুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬
  • ৩৫১ বার

হলিউড সিনেমা বেওয়াচ’র শুটিং নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা একজনকে চুমু খাচ্ছেন। কিন্তু তিনি ঠিক কাকে চুমু খাচ্ছেন তা নিয়ে কিছুটা লুকোচুারি করেছেন প্রিয়াঙ্কা। কারণ যাকে চুমু খাচ্ছেন ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সিনেমাটিতে তার কোনো সহঅভিনয় শিল্পীই হবে। আর সিনেমায় তার খল চরিত্রটি বোঝানোর জন্যই ছবিটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

কারণ ছবিটির ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘এটি বেওয়াচ সিনেমার শুটিং শেষ করার ছবি। অসাধারণ সিনেমা এবং খুবই সুন্দর একটি দল। দ্য রক, জ্যাক এফ্রন, সেথ নোডর্গ, কেলি রোহরবাচ, অ্যালেকজান্দ্রার ডাডারিও এবং অন্যান্য কুশলীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি শেষ করা সম্ভব হয়েছে। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। শিগগিরই দেখা হবে।’

সিনেমাটিতে প্রিয়াঙ্কার লুক কেমন হবে এর আগে তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছিলেন। সিনেমায় আবেদনময়ী খল চরিত্র ভিক্টোরিয়া লীডসের চরিত্রে দেখা যাবে তাকে। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন এবং পামেলা অ্যান্ডারসনকে।

এর আগে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, সিনেমায় তিনি যে চরিত্রে অভিনয় করছেন তা একটি পুরুষের করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে প্রিয়াঙ্কাকেই বেছে নেন নির্মাতা।

তার চরিত্রটি সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, ‘খল চরিত্রে অভিনয় করাটা খুব মজার কারণ এখানে আপনি স্বাধীনভাবে অনেক কিছুই করতে পারবেন। এটি খুব আনন্দের যে তারা আমার জন্য চরিত্রটি পরিবর্তন করেছেন। দ্য রক এবং তার লাইফগার্ড টিমের বিপরীতে চরিত্রটিকে অনেক শক্তভাবে উপস্থাপন করতে হয়েছে। তারা ছয়জন অন্যদিকে আর আমি একা। এটি আমার কাছে অনেক মজার একটি বিষয়।’

এবারই যে প্রথম প্রিয়াঙ্কাকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তা কিন্তু নয়। এর আগে আইতরাজ এবং সাত খুন মাফ সিনেমায় নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রিয়াঙ্কার চুমু নিয়ে লুকোচুরি

আপডেট টাইম : ১০:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬