ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

তিন মিটার ওপরে তুলে রাখা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ হজ মৌসুমে কাবার গিলাফ মাটি থেকে তিন মিটার ওপরে উঠিয়েছে হারামাইন শরিফাইন প্রশাসন। রোববার দিবাগত রাতে জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের তত্ত্বাবধানে গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং হলি কিসওয়া এ কার্যক্রম সম্পন্ন করে।
হারামাইন প্রশাসন জানায়, কাবার গিলাফকে উত্তোলনের পর একটি বিশেষ সুতি সাদা কাপড়ে মুড়িয়ে দেয়া হয়।

তারা আরো জানায়, হজের মৌসুমে কাবার গিলাফকে উপরে উঠানো হয়। কারণ, হজের দিনগুলোতে সারা বিশ্ব থেকে লাখ লাখ হাজি পবিত্র ভূমিতে আসেন। এর মধ্যে কেউ কেউ কাবার গিলাফের কিছু অংশ নিজের সংগ্রহে রাখতে তা ব্লেড বা কাচি দিয়ে কেটে ফেলে। এ কারণেই এ সময় কাবার গিলাফ ওপরে উঠিয়ে রাখা হয়।
এছাড়াও কাবা শরিফের গিলাফ নিরাপদ ও পরিষ্কার রাখার জন্যও ওপরে উঠানো হয়। কারণ, অধিকাংশ হাজি কাবার গিলাফ ছুঁয়ে তা চুম্বন করতে চান।
সাদা কাপড় দেয়ার রহস্য : কালো গিলাফ ওপর দিকে তুলে ওই স্থানে সাদা কাপড় দেয়া হয়। মূলত এর মাধ্যমে হজের অনানুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

হজের সময় কাবার দেয়ালে সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেয়া হয়।
ইতোপূর্বে কালো গিলাফের কাপড় এমনভাবে ঝোলানো হত যে এর নিচ দিকে সাদা কাপড়ের অংশ প্রকাশ পেত। কিন্তু কয়েক বছর যাবৎ গিলাফ ওপর দিকে ঝুলিয়ে পৃথক আরেকটি সাদা কাপড় লাগানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

তিন মিটার ওপরে তুলে রাখা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ

আপডেট টাইম : ১২:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২