ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

মান ভাঙছে না অপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬
  • ৩৮১ বার

প্রচণ্ড অভিমান করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘসময় পার হয়ে গেলেও তার মান ভাঙছে না কোনোভাবেই। অপুর অভিমানের কারণ তার প্রতি চিত্রনায়ক শাকিব খানের অবহেলা। শাকিবের কারণে গত মার্চ থেকে কর্মহীন অলস সময় কাটাতে হচ্ছে তাকে। মার্চে শাকিব খান উড়াল দেন কলকাতায়। সেখানে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে ‘শিকারি’ ছবির সেটে নেচে গেয়ে বেড়ান শাকিব। মানে দু’জন জুটি বেধেছেন এই ছবিতে। এখানেই ঘটেছে বিপত্তি। শাকিব যখন ছবিটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলেন অপু তখনই তাকে সোজা কথায় না করে দিয়েছিলেন। কিন্তু শাকিব খান অপুর কথা রাখেননি। বর্তমানে অপুর হাতে থাকা প্রতিটি ছবির নায়কই শাকিব খান। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্কুজামাই, রাজনীতি ও সম্রাট। অপু ক্ষোভ নিয়ে তার কাছের এক মানুষকে বলেন, আমার অভিনীত ৯৫ ভাগ ছবির নায়ক হচ্ছেন শাকিব। তার অনুরোধে অন্য কোনো নায়কের সঙ্গে খুব একটা কাজ করিনি। বরাবরই তার কথা রেখেছি। অথচ শাকিব এখন আমার কথা শুনছে না। আমরা ঢালিউডের সবচেয়ে সফল জুটি হওয়া সত্বেও শাকিব এখন দেশি-বিদেশি সব নায়িকার সঙ্গে জুটি বেধে চলেছেন। আমি যদি তার কথা রাখতে পারি, তার জন্য ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে শাকিব কেন পারেন না। আমার প্রতি তার এমন আচরণ সত্যিই দুঃখজনক। শাকিব খান গত মার্চ মাস থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতায় ‘শিকারি’ ছবির টানা শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই সময়টাতে অপু অভিমান নিয়ে ঘরে বসে শুধু অলস সময় কাটাননি। শাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ‘বসগিরি’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। মানে ছবিটিতে তিনি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্মাতা শামীম রনিকে। ২ মে শাকিব ঢাকা ফিরে এসে বলেন, আসলে অপু অনেকটা মুটিয়ে গেছে। এই ছবির জন্য যে লুক তার দরকার তা এখনও আয়ত্ব করতে পারেনি অপু। অথচ ৫ মে থেকে ছবির শুটিং শুরু। নিজেকে ছবিটির জন্য প্রস্তুত করতে না পারার কারণেই মূলত সে সরে দাঁড়িয়েছে। তবে চাইলেই আবারও ফিরতে পারেন। এদিকে, অপু বিশ্বাস অভিমানে নিজেকে গত দু’মাস ধরে এতটাই আড়াল করে নিয়েছেন যে চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিকসহ কেউই তার সন্ধানও পাচ্ছেন না। তার সব কয়টি মোবাইল নাম্বারও বন্ধ। একই মত পোষণ করেন শাকিব খানও। তিনি বলেন, আমিও তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না। ছোটখাটো ব্যাপার নিয়ে সে এভাবে রিঅ্যাক্ট করবে তা কখনও ভাবতে পারিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মান ভাঙছে না অপুর

আপডেট টাইম : ১১:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬