ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দ. আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে অপহরণের মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক একজন গুপ্তচর। বুধবার তিনি জানিয়েছেন, তাকে অপহরণ ও ডাকাতদের ঘুস দেওয়ার অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন তিনি।

 রামাফোসার সাবেক গোয়েন্দা প্রধান আর্থার ফ্রেজার এক বিবৃতিতে বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার মহামান্য প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার জন্য নজিরবিহীন পদক্ষেপ নিয়েছি।’

ফ্রেজার জানান ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি চোররা গৃহকর্মীর সহায়তায় জোহানেসবার্গের উত্তরে রামাফোসার একটি খামারে প্রবেশ করেছিল। যেখান থেকে তারা ৪০ লাখ ডলারের বেশি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজনদের অপহরণ ও ফ্রেজারের সম্পত্তি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্ট ঘুস দিয়েছেন বলে অভিযোগ সাবেক এ গোয়েন্দার।

ফ্রেজার বলেন, ‘প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার পুলিশ পরিষেবা এবং-অথবা দক্ষিণ আফ্রিকার রাজস্ব পরিষেবা থেকে অপরাধটি গোপন করেছিলেন। শুধু তাই নয়, যারা এ বিষয়ে নীরব ছিলেন তাদেরও অর্থ প্রদান করেছিলেন প্রেসিডেন্ট।’ ফ্রেজারের আইনজীবী এরিক মাবুজা নিশ্চিত করেছেন, তিনি বুধবার জোহানেসবার্গের একটি থানায় এ বিষয়ে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দ. আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে অপহরণের মামলা

আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২