ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৪৬ বার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বুধবার ভোর ৪টায় উত্তরার বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার ছেলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৬৫ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের ২২ এপ্রিল থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে ছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

এম. আজিজুল হক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ১৯৯৭ সালের জুলাই মাসে চলচ্চিত্র অভিনেতা সালমান শাহের মৃত্যুর পর তৎকালীন আইজিপি হিসেবে মামলাটি আরও তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠান।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা ও আর্থিক পরামর্শক হিসেবে কাজ করেন আজিজুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

আপডেট টাইম : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫