ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১০১ বার

নানা নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে। দেশটির দুর্নীতি বিরোধী তদন্তকারী দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এ জন্য তার বাসভবনের সামনে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। এসময় গ্রেপ্তার ঠেকাতে ভিড় করেন ইওলের সমর্থকরাও। তবে পুলিশের কঠোর প্রতিরোধের মুখে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাসভবনে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী সিউলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা মই বেয়ে ইউনের বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েন। পরে বাংলাদেশ সময় বুধবার সকালে তার গ্রেপ্তারের খবর পাওয়া যায়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারীরা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

এদিকে সাময়িকভাবে সামরিক আইন জারির দায়ে অভিশংসিত হলেও দক্ষিণ কোরিয়ার বরখাস্ত এ প্রেসিডেন্টের বার্ষিক বেতন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মানদন্ড অনুযায়ী ইউনের বেতনও ৩ শতাংশ বেড়ে ২৬ কোটি ২৬ লাখ ওন (১ লাখ ৭৯ হাজার ডলার; ১ লাখ ৪৭ হাজার পাউন্ড) হবে।

যদিও ইউনের বেতন বৃদ্ধির খবরে দক্ষিণ কোরীয়রা তীব্র সমালোচনা শুরু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫