ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

সুন্দরী নারীর জন্য ধুমপানে বাধ্য হয় পুরুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬
  • ৪২৫ বার

ধূমপায়ীদের মাঝে একটি কথা প্রচলিত আছে, মার্ক টুয়েন নাকি একবার বলেছিলেন, ধূমপান ছেড়ে দেওয়া খুবই সহজ। আমি এ কাজটি শতবার করেছি। ধূমপানে উৎসাহিত করতে টুয়েন এমন কথা বলেছেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। তবে তাইওয়ানের কাওহসিউং ইউনিভার্সিটির একদল গবেষক ধূমপান বিষয়ে মজার এক তথ্য দিয়েছেন। তা হলো-সুন্দরী নারীরা নাকি পুরুষের ধূমপানের পথে বাধা! এক গবেষণায় তারা এমন তথ্য পেয়েছেন।

গবেষণাটি সম্প্রতি ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়্যার জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা জানান, সুন্দরী নারী দেখলে ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক পুরুষদের মাঝেও ধূমপানের হার বেড়ে যায়। ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক এমন ৭৬ জন ব্যক্তির উপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এ তথ্য জানতে পেরেছেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদেরকে দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে সুন্দরী নারী এবং অন্য দলকে সাধারণ নারীর ছবি দেখানো হয়। ছবি দেখিয়ে তাদেরকে বলা হয়, তারা চাইলে ধূমপান করতে পারেন। এতে দেখা যায়, যেসব পুরুষ সুন্দরী নারীর ছবি দেখেছেন তারা রীতিমত পণ ভেঙ্গে ধূমপান শুরু করেছেন। এমনকি তারা প্রায় দ্বিগুণ পরিমাণে ধূমপান করেছেন।

গবেষকরা এ আচরণকে ‘মেটিং মাইন্ডসেট’ বলে অভিহিত করেছেন। যে কারণে ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে হাতে থাকা বা তাৎক্ষণিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুন্দরী নারীর জন্য ধুমপানে বাধ্য হয় পুরুষ

আপডেট টাইম : ১২:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬