ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পাঁচ হাজার রানের রেকর্ড মুশফিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সবার আগে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেন চতুর্থ দিনে রেকর্ড গড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

নিজেদের ব্যাটিং ইনিংসের ১২৩তম ওভারে লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে খেলে দৌড়ে ২ রান নিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক। চলমান এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিক।

টাইগারদের হয়ে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৩৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে মুশফিককে টপকে শীর্ষে উঠে যান তামিম ইকবাল। তামিম শারীরিক অসুস্থতার কারণে ‘রিটায়ার্ড হার্ট’হয়ে বিশ্রামে গেলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাপিয়ে আবার শীর্ষে ওঠেন মুশফিক।

৪৯৩২ রান নিয়ে খেলতে নামা মুশফিক যখন ব্যক্তিগত রান ৬৮-তে পা দেন, তখনই নাম তোলেন আরেকটি রেকর্ডে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে পাঁচ হাজারি ক্লাবে তিনি। এই অর্জনে তার সময় লেগেছে ১৪৯ ইনিংস। এই দৌড়ে মুশফিকের পিছনেই অবশ্য ছুটছেন তামিম। ১২৬ ইনিংসে তার রান ৪৯৮১। ৪০২৯ রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পাঁচ হাজার রানের রেকর্ড মুশফিকের

আপডেট টাইম : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২