ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বায়তুল মোকাররমে ইমাম নিয়োগ স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
  • ৪৯৬ বার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম নিয়োগে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ও সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
এ নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাউরাইদ বাজার এলাকার বড়গাঁও মসজিদের খতিব আব্দুর রহিম।
বৃহস্পতিবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিক।
উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমামসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশন গত ৬ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সে বিজ্ঞপ্তিতে পেশ ইমামের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ৮ বছর। কিন্তু রিটকারীর দাবি ইসলামিক ফাউন্ডেশন চাকরি বিধিমালা ১৯৯৮ অনুসারে পেশ ইমাম নিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে ৫ বছর। তাই এ নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ। আর এ জন্য তিনি আদালতে রিট আবেদনটি করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বায়তুল মোকাররমে ইমাম নিয়োগ স্থগিত

আপডেট টাইম : ০৪:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫