ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে ভাঙ্গা রেল চালু হবে আগামী বছরের জুনে: রেলমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মার্চ মাসে যদি ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ চালু না হয়, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।

রবিবার (১৫ মে) দুপুরে রেলমন্ত্রী শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারে পাথরবিহীন রেল লাইন বসে গেছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুতে সড়ক পথ একেবারেই প্রস্তুত। তবে রেল পথে পাথরবিহীন রেলট্র্যাক বসানো বাকি। বহুমুখী এই সেতুর নিচতলার এক পাশে বসেছে গ্যাস লাইন, আরেক পাশে সার্ভিস লেন। মাঝখানেই রেল লাইন। পাথরবিহীন রেল লাইন স্থাপনে সময় লাগবে প্রায় ছয় মাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা থেকে ভাঙ্গা রেল চালু হবে আগামী বছরের জুনে: রেলমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২