ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৫ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার। একইসঙ্গে তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

অভিনন্দন বার্তায় তিনি আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

গত শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দীর্ঘদিনের ডি ফ্যাক্টো এ শাসককে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। দেশটির দীর্ঘদিনের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পরই তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

শেখ খলিফার অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে কার্যত আমিরাতের শাসনকার্য পরিচালনা করছিলেন শেখ মোহাম্মদ। এবার আনুষ্ঠানিকভাবেই প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।

আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সী শেখ খলিফা গত শুক্রবার মারা যান। দেশটির দ্বিতীয় এ প্রেসিডেন্ট আবুধাবিরও শাসক ছিলেন। ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২