ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নওগাঁর পোরশায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)। শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভরা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন।

এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা মরদেহ উদ্ধার করে।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২