ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির প্রকোপের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশিরা হজের সুযোগ পাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় সর্বনিম্ন প্যাকেজে খরচ বেড়েছে লাখ টাকার বেশি। এবার চার লাখ ৬২ হাজার টাকার কমে কেউ হজে যেতে পারবেন না।

বুধবার (১১ মে) দুপুরে সচিবালয়ে এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

এবারও দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন প্যাকেজ চার লাখ ৬২ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।

প্রতিমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। আর বেসরকরি প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার

আপডেট টাইম : ০২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২