ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও শেখ রেহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। বুধবার (৪ মে) সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, কবর জিয়ারত করতে সকালে প্রধানমন্ত্রী ও তার বোন বনানী কবরস্থানে আসেন ও প্রয়াত স্বজনদের জন্য দোয়া করেন। দোয়া শেষে শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হয় বঙ্গবন্ধুকে। আর পরিবারের অন্য সদস্যদের দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বনানী কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও শেখ রেহানা

আপডেট টাইম : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২