ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এটাই আমার জীবনের সেরা ঈদ: নাসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগে সুখবর দিয়েছেন ক্রিকেটার নাসির। ছেলের বাবা হয়েছেন নাসির-তামিমা দম্পতি। তাদের ঘরে এখন চাঁদের হাট।

সন্তানকে নিয়ে তার প্রথম ঈদটা দেশের বাইরে করছেন নাসির। সম্প্রতি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানেই ছেলের সঙ্গে প্রথম ঈদটা কাটাচ্ছেন এ অলরাউন্ডার।

ছেলেকে নিয়ে বিদেশে ঈদের দিনটা ভালোই কাটছে নাসিরের। ছেলের সঙ্গে ঈদের দিনে ফেমবন্দি হয়েছেন জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার।

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাসির। ছবিতে বাবা-ছেলেকে দেখা যায় পাঞ্জাবিতে। ক্যাপশনে নাসির লিখেছেন, ‘এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। সবাইকে ঈদ মোবারক।’

গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।

নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদি আরবে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন।

এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা।

তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এটাই আমার জীবনের সেরা ঈদ: নাসির

আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২