ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের উন্নয়নে অবদান রাখছে – পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হচ্ছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিবেশমন্ত্রী আজ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বস্তি-পশ্চিম বটুলী রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সম্মিলিতভাবে যুদ্ধ করেই আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিলাম। বর্তমান সরকার চায় দেশের উন্নয়ন। তাই দেশের উন্নয়নে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। অসাম্প্রদায়িক এ দেশে আমরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব। প্রতিবেশী দেশ ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে জুড়ীতে বর্ডার হাট স্থাপনের উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী ও তিনি অতি শীঘ্রই এ বর্ডার হাটের উদ্বোধন করবেন। মন্ত্রী বলেন, জুড়ী উপজেলার উন্নয়নে তিনি সচেষ্ট আছেন এবং উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা প্রমুখ।

এর পূর্বে মন্ত্রী জুড়ী উপজেলার ফুলতলা বস্তি-লালমাটি রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের উন্নয়নে অবদান রাখছে – পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২