ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২১৫ বার
হাওর বার্তা ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত (৩০ এপ্রিল) ১২টা ৫০-এ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।
রাত সাড়ে ১২ টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন সাজ্জাদুর রহমান শুভ। তিনি আরও জানান, আজ রাত তার লাশ মরচুয়ারিতে রাখা হবে।
মৃত্যুকালে আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর।
আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় তাঁর লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য সিলেটে নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

আপডেট টাইম : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২