ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দ্বিতীয়বার বাবা হলেন তাসকিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের অনুভূতি পেলেন। ডানহাতি এ পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সি এ পেসার।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন— ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এ গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা নাঈমাকে বিয়ে করেন তাসকিন। সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তাসকিন-নাঈমা দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয়বার বাবা হলেন তাসকিন

আপডেট টাইম : ১০:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২